Thursday, November 22, 2012

মা এবং বার্ধক্য

নাস্তার টেবিলে হঠাৎ করেই সেদিন লক্ষ্য করলাম, দাত কম থাকায় খেতে কষ্ট পাচ্ছেন মা। ৭০ ঊর্ধ্ব বয়স হলেও এখনো বকা খাওয়ার ভয়টা কাটেনি আমাদের কাররই। প্রতিদিন সকলে একত্রেই টেবিলে বসি নাস্তা করতে। তবে এভাবে কখনো লক্ষ্য করা হয়নি। এটা-সেটা মা সবকিছু নিজ হাতেই করেন। তবে এখন আর তেমন করে কিছু মনে রাখতে পারেননা তিনি। অবসর পেলে আমার বানানো Monopoly নিয়ে একাই সময় কাটান। আমাদের জীবনে বার্ধক্য কেন আসে প্রশ্নটা এলো সেদিনি। সেটি উপলব্ধি ছিল কিনা তাও জানিনা।

জীবনে কেন বার্ধক্য আসে -এর বৈজ্ঞানিক ব্যাখ্যাতো অনেকি মেলে। তবে এর উদ্দেশ্যটা কি! এটাকি আমাদের কোন শিক্ষা না আমাদের বাল্য এবং যৌবনকালের মূল্যবোধকে জাগ্রত করণ। সেটি যাইহোক, একজন মা তার সন্তানদের যেভাবে লালন-পালন করেন এবং যতটা ত্যাগ গ্রহন করেন, তার কতখানি আমরা পারি! বা সবকিছু করার পরেও কতখানি করা হবে! একটি যথার্থই উদ্ধৃতি রয়েছে - গায়ের চামড়া কেটে মায়ের পাদুকা বানালেও সে ঋণ কখনই শোধযোগ্য নয়।

তাকে খুশি রাখতে পারি এটিই হোক সকলের কাম্য।

Wednesday, November 14, 2012

মোবাইল নাম্বার ক্লোন (Mobile Number Clone)

নিজের মোবাইল Balance -এর হিসাব আমরা খুব কম মানুষই আছি যারা নিয়মিত করি। কিন্তু এটি কতটা বিপজ্জনক হতে পারে আমরা অনেকেই জানিনা। শুধু ভুল করে টাকা কেটে নিল কিনা খুব বেশি হলে এতটুকুই Check করে থাকি। কিন্তু আমাদের ব্যবহার করা মোবাইল নাম্বারটি যে অন্যকেও ক্লোন করে ব্যবহার করতে পারে তার ধারনাটি আমার মনে হয় খুব কম মানুষেরই আছে।

বিভিন্ন জরিপে দেখাযায় এক লক্ষেরও বেশি মোবাইল  ব্যবহারকারী এই সমস্যায় পরেছেন। আমরা অজান্তেই বড় যেকোনো ধরনের সমস্যাই পরতে পারি। একটু সচেতনতাই আমাদের এ জাতীয় সমস্যা থেকে দূরে রাখতে পারে। গবেষণায় বলা হয়েছে +92, #90 ও #09 থেকে আসা কোনরূপ কল রিসিভ করা থেকে বিরত থাকতে। Balance -এর হিসাব রাখতে। অপরিচিত কারো অনুগ্রহে মিসকল না দিতে এবং Call Back না করতে। কোনরূপ গোপন নাম্বার যেমন ATM Card এর PIN সেভ না রাখতে। অপরিচিত মানুষের হাতে মোবাইল হস্তানান্তর না করতে।

ব্যবহার থাকলে অপব্যবহার থাকবেই। চলুন নিজেদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অসাধুদের যথাযত জবাব দেই।

Thank You

বহুদিন থেকেই ভাবছিলাম Blog লিখব। সবাইকে জানিয়েও ছিলাম এবং বেশ উৎসাহও পেলাম। লেখা-লেখির অভ্যাস না থাকাই কোত্থেকে শুরুকরি বুঝতে পারছিলাম না। অবশ্য তার অন্যতম কারণ ছিল - আমাদের দেশে পাঠক ও শ্রোতার তুলনায় লেখক ও বক্তার সংখ্যা তুলনামূলক বেশ বেশি।