Tuesday, November 26, 2013

সচেতনতা বৃদ্ধি

সেদিন, পাশের একটি চায়ের দোকানের কিছু ব্যক্তির কথোপকথন শুনে, তাদের চিন্তা-ভাবনার বিকাশ হয়েছে ভেবে বেশ ভাললেগেছিল। এমন চেতনা আমাদের নেই বললেই চলে। তারা বলছিলেন, আমরা আজ পিছিয়ে আছি তার একটি অন্যতম কারন, সরকার পরিবর্তন। একটি সরকার ৫ বছরের মধ্যে কতটুকু  উন্নতি করবেন? তারচেয়ে নিশ্চয়ই অনেক বেশি উন্নতি করতেন যদি আরও বেশি সময় পেতেন। কিন্তু আমরা সাধারণ জনগণ এতদিনেও এগুলো বুঝিনি অথবা আমাদেরকে এরূপ বোধ কোন দলই জাগ্রত করেনি। সেটির কারণ এখন সকলের কাছেই পরিষ্কার।

তারা বোঝাতে চেয়েছেন, দেশ পরিচালনার ধারাবাহিকতা। ধারাবাহিকতা বিষয়টি যে শুধু দেশ পরিচালনার জন্য উপযুক্ত ঠিক তেমন নয়। বরং এটি কোন কিছুর উন্নয়নের একটি প্রধান মৌলিক শর্ত। পরিবার থেকে শুরু করে প্রতিষ্ঠান পর্যন্ত সকল ক্ষেত্রেই দেখা যায়, পরিচালকের পরিবর্তন এর সাথে সাথেই তাদের উন্নতির পরিবর্তন ঘটে। হতে পারে সেটি ভালো অথবা মন্দ। আর তার উপর যদি থাকে প্রতিহিংসা! তাহলে আমরা যেটা দেখে এসেছি, বিগত সরকার যা করবেন নতুন সরকার তার পরিবর্তন ঘটাবেন। এক্ষেত্রে নিজেদেরকে হতভাগা ছাড়া আর কি বলতে পারি!

তবে আমাদের যে অনেক সচেতনতা বৃদ্ধি পেয়েছে সেটিই মূলত আশার বানী।